লাখাইয়ে ডেভিলহান্ট অপারেশন ফেজ-২ এর আওতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন পূর্ব রুহিতনসী গ্রামের মৃত ছানু মিয়ার ছেলে মোঃ শাহেদ মিয়া (৬০)। সে লাখাই ইউনিয়নের ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানাগেছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র সঙ্গীয় ফোর্স উপজেলার বটতলা নামক এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি. মো.জাহিদুল হক বলেন, গত১৫ ডিসেম্বর লাখাই থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর একটি মামলার এজাহারনামীয় আসামী ছিলেন শাহেদ মিয়া। পরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেফতার পূর্বক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।