আমার দেশ পত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি হলেন রফিকুল ইসলাম - দৈনিক দেশ কন্ঠ

আমার দেশ পত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি হলেন রফিকুল ইসলাম

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: ফেব্রুয়ারি ১, ২০২৬

এমসি শুভ আহমদ, লাখাই: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় লাখাই উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম। গত ২৬ জানুয়ারি দৈনিক আমার দেশ প্রত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এর স্বাক্ষরিত উক্ত প্রত্রিকার লাখাই উপজেলা প্রতিনিধি হিসাবে তাকে নিয়োগ প্রদান করেন।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকায় রফিকুল ইসলাম কর্মজীবনে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন।
বর্তমানে তিনি দৈনিক সিলেটের ডাক, দৈনিক হবিগঞ্জ সমাচার, সমাচার, প্রত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।