
মো: আল-মাহফুজ শাওন
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে এর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি ।
এসময় বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে কুরআনের আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
কর্মসূচিতে কলেজ শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজন শেষে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।