রশীদ শেখ - মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রকৌশলীর অফিস থেকে সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ উঠা মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুন্ঠিত ল্যাপটপটি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া, উপজেলা প্রকৌশলীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব, মিল্টন দত্ত এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ মিজানুরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে লুন্ঠিত ল্যাপটপটি উদ্ধার করা হয়।
মিজানুর শ্রীনগর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কাননের আপন ছোট ভাই ও পেশায় একজন ঠিকাদার।
অভিযোগ সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার(১৬এপ্রিল) বিকাল শ্রীনগর উপজেলার প্রকৌশলী মহিফুল ইসলাম অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর মিজান সে কক্ষে ঢুকেন। কিছুক্ষনের মধ্যে ফাঁকা কক্ষ থেকে ল্যাপটপটি একটি সাদা রংয়ের ব্যাগে ভরে দ্রুত সটকে পরেন। গত রবিবার এঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে সরিয়ে পড়ে। একইদিন থানায় অভিযোগ দায়ের করেন প্রকৌশলী মহিফুল ইসলাম।