নাজিম উদ্দিন রানা : বাংলাদেশ জামায়াতে ইসলামী লাখাই উপজেলা শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান ভূইয়ার মমতাময়ী মা শাফিয়া খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন। রবিবার রাত আনুমানিক ১১:৩০ মিনিটে তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তার চতুর্থ ছেলে উপজেলা জামায়াতের সভাপতি জানান, দীর্ঘদিন যাবত তার মা ডায়বেটিস এবং বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি আট ছেলে, দুই মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। বাদ যোহর নামাজের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জামায়াত নেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর, মাওলানা কাজী মোখলেছুর রহমান , জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, উপজেলা সেক্রেটারি শেখ শহিদুল্লাহ্ সহ স্থানীয় নেতৃবৃন্দ।