নিজস্ব প্রতিবেদক: মোড়াকরিতে এক কিশোরের গায়ে বাইসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৬ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন - ১ম পক্ষ আব্দুল আউয়াল সমর্থক ঐ গ্রামের মৃত মস্তু মিয়ার ছেলে মোঃ মোরশেদ মিয়া (৪৫), মৃত নুর হোসেন মিয়ার ছেলে মোঃ নূরুল হক মিয়া(৬৫), মোঃ নাছির মিয়ার ছেলে মোঃ মোশাহিদ মিয়া(২০)। ২য় পক্ষ মোঃ মহিউদ্দিন সমর্থক মৃত আরাফাত আলীর ছেলে মোঃ জাকির আলী(৫০), মৃত রাজ্জাক এর ছেলে মোঃ জীবন মিয়া(৪৫), মেনু মিয়ার পুত্র মোঃ রাকিব(২০)।
গতকাল মঙ্গলবার সংঘর্ষ পরবর্তী সময়ে লাখাই থানার ওসি. মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে উপপরিদর্শক(এসআই) কুমার সরকার মুন্না মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স উল্লেখীত ব্যক্তিদের ফৌঃ কাঃ বিঃ আইনের ৫৪ ধারায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু প্রক্রীয়াধীন।
উল্লেখ্য: মোড়াকরি গ্রামের মালোয়শিয়া প্রবাসী আবুল মিয়ার ভাতিজার গায়ে বাইসাইকেল দিয়ে ধাক্কা দেন একই গ্রামের মহি উদ্দিন মিয়ার পুত্র। এনিয়ে বাকবিতন্ডার পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।