
মনর উদ্দিন মনির: লাখাই উপজেলায় হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন " মনতৈল উন্নয়ন ফোরাম"।
গত ৩দিন ওই সংগঠনটির পক্ষ থেকে দায়িত্বশীল লোকজন রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে উপজেলার মনতৈল রাঢ়িশাল গ্রামের অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এতে প্রসংশায় ভাসছে এই সংগঠনটি।
কথা হলে সংগঠনটির প্রতিষ্ঠাতা উপদেষ্ঠা হাবিবুর রহমান জয় বলেন, আমাদের কোন ফান্ড নেই। আমাদের সদস্যগণ, ব্যবসায়ী চাকরিজীবী ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের দানেই আমরা সামাজিক এই কাজগুলো করে থাকি। আমারা আনুমানিক ২০০ জনের হাতে এই উপহার পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও আমরা গ্রামের আর্থসামাজিক উন্নয়নে সার্বিক ভূমিকায় বদ্ধপরিকর।
অত্র সংগঠনটির আহ্বায়ক আহমদ আলী মুন্সির নেতৃত্বে দেলোয়ার হোসেন পলাশের পরিচালনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণে অংশ গ্রহন করেন:- প্রতিষ্ঠাতা উপদেষ্ঠা হাবিবুর রহমান জয়, তমিজ উদ্দিন, আলী হোসেন, মিলন, জসিম, তৌহিদ, আব্দুল্লাহ প্রমুখ।