মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের আঃ মজিদও একই গ্রামের ইদ্রিস মিয়ার
দীর্ঘদিন ধরে স্থানীয়ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার বিকেলে উভয় আঃ মজিদ গংদের লোকজন ইদ্রিস মিয়ার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে চলে আসলে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয় পক্ষ পিকল, লাঠিসোঁটা ও অন্যান্য দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নানু মিয়া,আঃ মুহিত, ই্রদিস মিয়া, আঃ কাইয়ুম, সামন মিয়া, সোহেল মিয়া, সুজন মিয়া কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রের্ফার করা হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।