
ডেস্ক রিপোর্ট: নবনিযুক্ত সরকারদলীয় হুইপ হিসেবে জাতীয় সংসদ ভবনে প্রথমবারের মতো অফিস করলেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
সম্প্রতি তাকে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনের পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং জাতীয় সংসদ ভবনে নিজ দপ্তরে কার্যক্রম শুরু করেন।
জাতীয় সংসদের হুইপ হিসেবে তিনি সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দলীয় শৃঙ্খলা রক্ষা, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, বিভিন্ন বিল ও আইন প্রণয়ন কার্যক্রমে সমন্বয় সাধনসহ গুরুত্বপূর্ণ সাংসদীয় দায়িত্ব পালন করবেন তিনি।
হবিগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি হবিগঞ্জ পৌরসভার টানা তিনবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠন পরিচালনা ও জনপ্রশাসনিক অভিজ্ঞতার কারণে তার ওপর দলীয় নেতৃত্ব আস্থা রেখেছে বলে নেতাকর্মীরা জানান।
তার হুইপ হিসেবে নিয়োগ এবং প্রথমবার অফিস করাকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বইচে।