মুন্সিগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ জনি দেওয়ান কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। - দৈনিক দেশ কন্ঠ

মুন্সিগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ জনি দেওয়ান কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৬

হারুন রশিদ শেখ,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকাল প্রায় ৫টা ১০ মিনিটে লৌহজং থানার এসআই শাহীন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজার এলাকার মা-বাবার দোয়া হোটেলের সামনে কাঁচা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ জনি দেওয়ান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার জনি দেওয়ানের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ রামেরকান্দা এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, জেলা পুলিশ অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।