রাজশাহীকে ফাইনালে তুুলতে ঢাকায় পা রাখলেন কেইন উইলিয়ামসন - দৈনিক দেশ কন্ঠ

রাজশাহীকে ফাইনালে তুুলতে ঢাকায় পা রাখলেন কেইন উইলিয়ামসন

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৬

ডেস্ক রিপোর্ট: বিপিএল- রাজশাহী ওয়ারিয়র্সকে ফাইনালে তুলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সাবেক  তারকা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন। আজ বুধবার সকালে ঢাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিষয়টি রাজশাহী ওয়ারিয়র্সের এর একটি সুত্রে নিশ্চিত করা হয়েছে।

 এস.এ টি-টোয়েন্টিতে এবার ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলছিলেন উইলিয়ামসন। তবে ব্যাট হাতে খুব একটা রানে নেই তিনি। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স । আজ ২য় কোয়ালিফায়ার ম্যাচে সন্ধায় সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।