লাখাইয়ে পুলিশকে কামড় দিয়ে মাদক ব্যাবসায়ীর পলায়ন, অতঃপর.. - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে পুলিশকে কামড় দিয়ে মাদক ব্যাবসায়ীর পলায়ন, অতঃপর..

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুন ৩, ২০২৬

নাজিম উদ্দিন রানা : লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩৩পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লাখাই থানা পুলিশ।

থানাসূত্রে জানা যায়, মঙ্গলবার ( ২জুন) রাত আনুমানিক ৯: ৩০ মিনিটে লাখাই থানার মোড়াকরি গ্রামে গোপনসংবাদের ভিত্তিতে আরজু মিয়ার পুত্র মজুনু মিয়া(৩৫) ও আরশ মিয়া( ৩২)কে তার বসতঘর থেকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশ কনস্টেবল সাথে ধস্তাধস্তি এক পর্যায়ে হাতে কামড় দিয়ে পালিয়ে যায় আরশ মিয়া। পালিয়ে যাওয়া ব্যক্তির আরেক ভাই মজনু মিয়ার কাছ থেকে নগদ অর্থ ৬ লক্ষ টাকা এবং ইয়াবাগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

লাখাই থানা অফিসার ইনচার্জ এ-র নির্দেশনায়
এসআই মুন্না (নিঃ) নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে মজনু মিয়া ও আরশ মিয়ার বসতঘরে তল্লাশি করে মজনু মিয়ার কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

স্থানীয় সচেতন মহল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান জোরদার করার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যকে কামড় দিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে। স্থানীয় সচেতন মহলের দাবি খুব দ্রুত আরশ মিয়াকে গ্রেফতারের জন্যআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ জনাব শরীফ আহমেদ জানান, “মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তি ও পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক মজনু মিয়া এবং পলাতক আরশ মিয়ার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে।