
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম ও লাখাই উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুর রহমানের নিকট থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরী ও রাজনৈতিক কর্মী সোহান চৌধুরীসহ এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন।
রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী বলেন- এলাকাবাসী দীর্ঘদিন থেকে- তাকে তার এই নিজ আসনে নির্বাচন করার জন্য অনুরোধ করছিলেন। তিনি এপর্যায়ে এ ব্যাপারে এখন শুধু সম্মতি দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুর রহমান জানান- হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম মোখলেসুর রহমান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।