
নাজিম উদ্দিন রানা : লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে লাখাই থানা পুলিশ।
থানাসূত্রে জানা যায়, সোমবার(১৮ মে) বিকেল ৫:oo ঘটিকায় লাখাই থানাধীন মশাদিয়ায় গোপনসংবাদের ভিত্তিতে শহীদ মিয়ার পুত্র জাহার উদ্দিন (২৮)কে মশাদিয়া থেকে গ্রেফতার করা হয়।
লাখাই থানা অফিসার ইনচার্জ এ-র নির্দেশনায় এসআই ইসলামের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে মো: জাহার উদ্দিনকে তল্লাশি করে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ জনাব শরীফ আহমেদ জানান, “মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক মো:জাহর উদ্দিনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।