
লাখাই উপজেলায় মসজিদে জুম্মার নামাজ আদায়ের সময় সিজদাহ্ রত অবস্থায় নুরুজ মিয়া (৫৭) নামে এক মুসল্লী ইন্তেকাল করেছেন। গত শুক্রবার উপজেলার তেঘরিয়া বাইতুন্নুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত ছর্তিজ মিয়ার ছেলে।
জানা যায়, মৃত্যু নুরুজ মিয়া দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন, এবং চোখে কম দেখা সত্ত্বেও অন্যের সহায়তায় নিয়মিত মসজিদে নামাজ আদায় করে আসছিলেন। এর ধারাবাহিকতায় ওইদিন জুম্মার নামাজ আদায়ের সময় সিজদাহ্’রত অবস্থায় তার মৃত্যু। স্থানীয়দের ধারণা এসময় তিনি স্ট্রোক করে তার মৃত্যু ঘটে। তাঁর এমন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।