
নিজস্ব প্রতিবেদক: লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের সিংহগ্রামের গ্রামের সাংবাদিক ও পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন এর পিতা মোঃ ধলাই মিয়া(৯৫) আর নেই। বৃহস্পতিবার (২৩শে জুলাই ) সকাল ০৭:১৫ মিনিটে উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানাগেছে। এদিন বাদ আছর জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাপন সম্পন্ন হয়।ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তান এবং তিন কন্যা সন্তানের জনক ছিলেন।
উনার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ শোক প্রকাশ করছেন। প্রদত্ত শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার কল্যাণ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তা দিয়েছেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই প্রেসক্লাব এর পক্ষে সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক সুশীল চন্দ্র দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, তোফাজ্জল হক,নোমান মোল্লা, সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা কমিটির পক্ষে সাংগঠনিক সম্পাদক মুতালিব তালুকদার দুলাল, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ হান্নান ও লাখাই উপজেলা শাখার পক্ষে সাংগঠনিক সম্পাদক কবি এম ইয়াকুব হাসান অন্তর, দপ্তর সম্পাদক কামরুল হাসান সুজন।
লাখাই উপজেলা প্রেসক্লাব এর পক্ষে সভাপতি আবুল কাসেম, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, সাংবাদিক এমএ ওয়াহেদ, আলী আহমেদ, মহসিন সাদেক, মনর উদ্দিন মনির, উপজেলা সাহিত্য পরিষদ এর পক্ষে সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, উপজেলা যুব ফোরামের পক্ষে আহবায়ক আকিব শাহরিয়ার,উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় সহ বীরমুক্তিযোদ্ধা বৃন্দ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের পক্ষে আশীষ দাশগুপ্ত প্রমুখ।