oplus_0

আকিব শাহরিয়ার।।
হবিগঞ্জে রুপান্তর কর্তৃক সরকারি কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে আস্থা প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২:৩০ মিনিটে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় আস্থা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমির আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ জালাল উদ্দীন, আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টারের কো-অর্ডিনেটর হাসান তারেক, মনিটরিং ও রিপোর্টিং অফিসার আয়েশা আক্তার, জেলা সমন্বয়কারী মোঃ রাজীব হাসান ও ফিল্ড অফিসার মোঃ মনিরুল হক।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং যুব ফোরামের বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ।
সভায় আস্থা প্রকল্পের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এ উপস্থাপন করেন আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টারের কো-অর্ডিনেটর হাসান তারেক। পরামর্শ সভা সঞ্চালনা করেন নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব বন্ধু মঙ্গল রায়।
আলোচনায় অংশ নেন নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক কবি তাহমিনা বেগম গিনি ও মোহাম্মদ ফজলুর রহমান, চাঁদ সুলতানা চৌধুরী, নাগরিক ফ্লাটফর্ম সদস্য মোহাম্মদ বাহার উদ্দিন, মাধবপুর উপজেলা যুব ফোরামের আহবায়ক শামীম আহমেদ, লাখাই উপজেলা যুবফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার ও বাহুবল উপজেলা যুবফোরাম এর যুগ্ম আহবায়ক মনিদেব বর্মাসহ প্রমুখ।