মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির অনুমোদন - দৈনিক দেশ কন্ঠ

মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের এডহক কমিটির অনুমোদন

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ১২, ২০২৬

নাজিম উদ্দিন রানা : লাখাই উপজেলার মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের ৬ মাসের জন্য অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ মে   (রবিবার) ২০২৬খ্রি: সিলেট বোর্ডের চেয়ারম্যান মহোদয় এর আদেশক্রমে  কলেজ পরিদর্শক শেখ মো: নজরুল ইসলাম এর স্বাক্ষরিত  প্রজ্ঞাপন দেওয়া হয়। উল্লেখ্য যে, স্মারক নং-৩৭.১৪.৯১০০.০০০.৩০০.৪৭.০০৪৮.২০.৬৯

সূত্র: তাঁর স্মারক নং- এমএইচএসসি/১৫/২৬, তারিখ ২৩/০৪/২০২৬ উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,সিলেট ( নিম্ম মাধ্যমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪’ এর ৬৪ ধারা অনুযায়ী ১০.০৫.২০২৬ থেকে পরবর্তী ৬ মাসের জন্য মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

 সভাপতি হিসেবে মনোনীত হয়েছে মোড়াকরি গ্রামের গিয়াসউদ্দিন মিয়ার পুত্র ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মামলার আসামী এবং কারানির্যাতিত যুবদল নেতা মোতালিব মিয়া, মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি, মুহাম্মদ রফিকুল ইসলাম   শিক্ষক প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার,হবিগঞ্জ কর্তৃক  মনোনীত), মো. ইসরাঈল মিয়া- অভিভাবক প্রতিনিধি (উপজেলা নির্বাহী অফিসার লাখাই, কর্তৃক মনোনীত), নুরুল ইসলাম (অধ্যক্ষ) – সদস্য সচিব মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজ।

অ্যাডহক কমিটি গঠন হওয়া বিষয়ে জানতে নবনির্বাচিত শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলামের সাথে আলাপ করলে তিনি জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য যা কিছু করার দরকার নবনির্বাচিত কমিটির সকলের সাথে পরামর্শ করে  সর্বোচ্চ চেষ্টা করব প্রতিষ্ঠানের উন্নয়নের ভূমিকা রাখতে।