লাখাইয়ে অনলাইন জুয়াড়ির ৩ সদস্য গ্রেফতার - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে অনলাইন জুয়াড়ির ৩ সদস্য গ্রেফতার

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ১৬, ২০২৬

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি: লাখাইয়ে অনলাইন জুয়ার মরণনেশা রুখতে এক বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ মে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আশিষ দাস (২২), সালেক মিয়া (৪০) এবং মোর্শেদ কামাল (৩৮)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত স্মার্টফোনগুলো জব্দ করা হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের দিক-নির্দেশনায় এসআই মোহাম্মদ আবু কাউছারের নেতৃত্বে একদল পুলিশ এই সফল অভিযান পরিচালনা করেন। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত ‘সাইবার সুরক্ষা আইন’-এ মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি শরীফ আহমেদ জানান, যুবসমাজ ও পরিবার ধ্বংসকারী অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের এই কঠোর ও আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।