
নাজিম উদ্দিন রানা, লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলায় দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাখাই উপজেলা শাখা গণমিছিল ও সমাবেশ করছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫.৩০ মিনিটে উপজেলার কালাউক পূর্ববাজার হতে কালাউক বাজার প্রধান সড়কে পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাখাই উপজেলা শাখার সভাপতি মাও: লুৎফুর রহমান ভূঁইয়া ও পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি শেখ শহিদুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সভাপতি মাওঃ এ কে এম জাফর আলী, অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ,রুবেল চৌধুরী শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি হাবিবুর রহমান, লাখাই উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ হাবিবুর রহমান, মাওঃ আবুল বাশার, কাজী মাওঃ মাহমুদুল হাসান, এমদাদুল হক মিলন, রুহুল আমিন,রুকন উদ্দিন, এরশাদ মিয়া,সালমান, জিয়াউর রহমান সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন,গনহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান। পাশাপাশি দেশের চলমান বিভিন্ন জাতীয় ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশের পূর্বে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার কালাউক পূর্ব বাজার হতে কালাউক বাজার উপজেলা গেইটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।