
আজ বাদ যোহর শহীদ শরীফ ওসমান হাদির জানাজা নামায এ উপস্থিত ছিলেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ড.মুহম্মদ ইউনুস।জানাযা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে।সেখানে কয়েক লাখ লোকের সমাগম হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্য প্রদানকালে বলেন,”হাদি তুমি মরো নাই,তুমি আমাদের বুকের মধ্যে আছো।” বক্তৃতাকালে প্রধান উপদেষ্টাকে যথেষ্ট আবেগপ্রবণ হতে দেখা যায়।
উল্লেখ্য, শরীফ উসমান হাদি গত জুলাই আন্দোলন এর পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আলোচনায় আসেন।তিনি ঢাকা ০৮ আসনে এমপি প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছিলেন।তিনি রিক্সাযোগে বিজয়নগর পানির ট্যাংকির পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল এ করে আসা ২ জন সন্ত্রাসী তার মাথায় গুলি করে পালিয়ে যায়।চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানেই তিনি শাহাদাৎ বরণ করেন।