
শেখ তুহিন আহমেদঃ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের শিশু মানছুরা(১০) হত্যার বিচারের দাবীতে প্রজন্মের প্রতিধ্বনি লাখাই নামক অরাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।সমাবেশ এর আগে লাখাই উপজেলার কালাউক বাজারে উপস্থিত জনতা প্রতিবাদ মিছিল পালন করেছে।
জানা যায়,শিশু মানছুরা হত্যার প্রতিবাদে প্রজন্মের প্রতিধ্বনি লাখাই এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি আয়োজন এর ডাক দিয়ে সারা উপজেলায় মাইকিং করা হয়।ফলে,সংগঠন এর সদস্যদের সাথে লাখাই উপজেলার সাধারণ মানুষ একাত্মতা পোষন করে মানববন্ধন এ অংশগ্রহণ করে।আজ মঙ্গলবার বেলা ৩ টায় মানববন্ধন কর্মসূচির কথা থাকলেও বেলা ২ ঘটিকা থেকে উপজেলার প্রবেশমুখে জনতার ডল নামে।
মানববন্ধন কর্মসূচি তে উপস্থিত ছিলেন সংগঠন এর ভাইস চেয়ারম্যান জনাব,জহুরুল ইসলাম মিলন,সাধারণ সম্পাদক মোঃজয়নাল আবেদিন সহ সকল ইউনিয়ন এর নেতৃবৃন্দ। সুদুর আমেরিকা থেকে সার্বক্ষণিক তত্বাবধানে ছিলেন সংগঠন এর চেয়ারম্যান জনাব রেজাউল আজাদ ভুইয়া রেজু।