
শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ী জেলা প্রতিনিধি,, রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে কাচা মালের ধলতা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন হাজারো কৃষকরা।আজ বুধবার (৬ মে ) সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে হাজারো কৃষক। জানা গেছে কৃষকরা রতনদিয়া বাজারে পেয়াজ বিক্রি করতে আসেন। তারা এসে দেখেন ব্যবসায়া পেঁয়াজ কেনা বন্ধ করে দিয়েছে। তখন কৃষক গন বিক্ষোভ মিছিল করে, তারা অভিযোগ করে বলেন বাজারের ব্যবসায়িরা প্রতি মণ পেয়াজ বিক্রি করতে গেলে ২-৩ কেজি ধলতা দিতে হবে। কৃষকরা বলেন একেতে পেঁয়াজের দাম কম তার ওপর ধলতা দিতে হবে এটা মেনে নেওয়া যায় না, তাই তারা অতিরিক্ত (ধলতা) পেয়াজ দিবেনা। এ জন্য ব্যবসায়ীরা এক জোট হয়ে পেয়াজ কেনা বন্ধ করে দিয়েছে। সকল কৃষক আতাহার, মমিন, জব্বার আকমল, আরিফ, সুজন দাস, হাবি, মাইন্দ্দিন সহ শত শত কৃষক দেশকন্ঠ রাজবাড়ী জেলা প্রতিনিধি কে জানান আমাদের এই দাবী মানা না হলে এ বিক্ষোভ চলতে থাকবে। সকল কৃষকরা আরো বলেন এ রকম চলতে থাকলে ভবিষ্যতে আমরা বাড়তি কোন ফসল চাষ করব না, শুধু নিজেদের যতটুক প্রয়োজন ততটুকু ফসল ফলাব। বাড়তি ফসল চাষ করে আর বাজারজাত করব না। এ বিষয়ে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি দেশকন্ঠ কে বলেন এ নিয়ে কৃষক ও ব্যবসায়ি দের সঙ্গে বৈঠক করা হয়েছে সরকার থেকে ৪০ কেজিতে ১ মণ বেধে দেওয়া হয়েছে কোন ধলতা চলবে না, সেই ভাবে কাচামাল বিক্রি করবে, তিনি আরো বলেন আমরা সবসময় কৃষকদের পক্ষে কাজ করছি ও করব।কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন সচেতনতার জন্য বাজারে মাইকিং করা হয়েছে, এ বিষয়ে বাজারে গিয়ে ব্যবসায়ী ও কৃষকদের সাথে কথা বলেছি আমরা। এটা নিয়ে আমরা প্রশাসন পক্ষ থেকে কৃষকদের সাথে আবারো বসব। যাতে কৃষক রা তাদের মালামালের ন্যায্য দাম পায় ও তাদের দাবী বাস্তবায়ন করার জন্য প্রশাসন থেকে আপ্রাণ চেষ্টা করছে।