রাজবাড়ী গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান - দৈনিক দেশ কন্ঠ

রাজবাড়ী গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: এপ্রিল ২৬, ২০২৬

আব্দুর রাজ্জাক – রাজবাড়ী জেলা প্রতিনিধি  গোয়ালন্দ দৌলতদিয়া ফেরীঘাট পদ্মা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চালিয়েছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে ২৫ এপ্রিল শনিবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়ন এর অন্তর্গত ৭নং ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীর তীর অঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন গোয়ালন্দ কর্তৃক অভিযান এ পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু বিকল করা হয় এবং এর ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা গন জানান, গোয়ালন্দ উপজেলায় এ ধরনের অভিযান চলমান আছে ও অব্যাহত থাকবে।