
ডেস্ক রিপোর্ট: লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ বিষপান করেছে এক গৃহবধূ। মুমুুর্ষূ অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ওই গ্রামের কামাল মিয়ার সাথে তার স্ত্রী আছমা বেগমের মনোমালিন্য চলে আসছে। কামাল মিয়া তাদের দেখাশোনা করতো না। সে মাদক ও জুয়ায় আসক্ত ছিল। আছমা তার ৩ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছিলো। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে শনিবার দুপুরে তানিয়া আক্তার (৭), তাহমিনা (৩) ও তানভীর (৬ মাস) বয়সী শিশুর মুখে বিষ ঢেলে দেয় এবং সে নিজেও বিষপান করে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সদর হাসপাতালে নিয়ে আসে। সময়মতো চিকিৎসায় হওয়ায় বর্তমানে তাদের অবস্থা আশংকামুক্ত। তারা হাসপাতালে তারা ভর্তি আছে। ঘটনার পর কামাল মিয়া সদর হাসপাতালে এসে এমন অবস্থা দেখে সটকে পড়ে।