সখিপুরে ঝড়ের তান্ডব - দৈনিক দেশ কন্ঠ

সখিপুরে ঝড়ের তান্ডব

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: এপ্রিল ২৩, ২০২৬

বার্তা পেরক,
মোঃধলা মিয়া
সখিপুর, টাঙ্গাইল।
২৩/৪/২৬
গতরাত সাড়ে আট টায় টাঙ্গাইলের সখিপুর কালবৈশাখী ঝড় ও ভারী শিলাবৃষ্টি আঘাত হানে। এতে সখিপুর ও পার্শবর্তী এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি বর্ষণ শুরু হয়।
এতে কয়েক মিনিটেই গাছ পালা বাড়িঘর ভেংগে যায়।

বিশেষ করে কাকড়াজান ইউনিয়ন সহ কয়েক এলাকায় কলাগাছের বাগান ভেংগে মাটিতে মিশে যায়।
এবং পাকা আধা পাকা ধান শিলের আঘাতে ব্যাপক ক্ষতি হয়।
যা কৃষকের মরণফাদ তৈরি করেছে গতকালের ঝড়।

সকালের কয়েক এলাকায় ঘুরে দেখা যায় ঝড়ের ধ্বংস লীলা।
অনেকের আহাজারিতে ভারী হয়েছে এই সখিপুরের ক্ষতিগস্থ এলাকা।
প্রক্ষান্তরে এই ক্ষতিগ্রস্ত কৃষক’রা যদি সাহায্য সহযোগীতা না পায় তাহলে তাদের সাভাবিক জীবনে ফেরাটা কঠিন হবে বলে মনে করে ভোক্তভোগিরা।