
নিজস্ব প্রতিবেদক: দুস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সামাজিক সংগঠন “তরুণ শক্তি মানব কল্যাণ সংগঠন” নামে একটি সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে।
এ উপলক্ষে অত্রসংগঠনটির পক্ষ থেকে বুধবার (৪মার্চ) বিকাল ৪ ঘটিকায় মোড়াকড়ি পূর্বগ্রাম এলাকায় ২৭টি দুস্থ অসহায় পরিবার লোকজনের মাঝে ইফতার সামগ্রী(মুড়ি, ছোলা বুট, ডাল, পেঁয়াজ, তেল,, চিনি, ইত্যাদি ) বিতরণ করা হয়। রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এই উদ্যোগ নেয় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন:- ঐ সংগঠনটির সাংগঠনিক সম্পাদক – মোঃ রাজ্জাক মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক – মোঃ মেহেদী হাসান মনির, প্রচার সম্পাদক – মোঃ আরফান মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, আপনার, আমাদের – সামান্য সময় ও প্রচেষ্টা কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আসুন, আমরা সবাই কাঁদে কাঁদ মিলিয়ে এলাকার দুস্থ অসহায়দের পাশে দাঁড়াই। আর আজকের এই মহৎ কাজে যারা যেভাবে শ্রম, সময় ও সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে সংগঠনটির সকলের সর্বস্মতি ক্রমে ১৪ বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।