খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি আমীর এজাজ খাঁন - দৈনিক দেশ কন্ঠ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি আমীর এজাজ খাঁন

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ১১, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খুলনা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আমীর এজাজ খাঁন। এ খবরে তাঁর সমর্থক, রাজনৈতিক সহযোদ্ধা ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

জননেতা আমীর এজাজ খাঁন দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতোমধ্যে সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টা নতুন এই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার মান আরও সমৃদ্ধ হবে।

এদিকে নবনির্বাচিত সিন্ডিকেট সদস্য আমীর এজাজ খাঁন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “এই দায়িত্ব আমার জন্য সম্মান ও আমানত। খুলনা অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে এবং মেডিকেল শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।”

সর্বস্তরের মানুষ তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।