জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান হতো না - সৈয়দ মোঃ শাহজাহান - দৈনিক দেশ কন্ঠ

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা না দিলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান হতো না – সৈয়দ মোঃ শাহজাহান

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জানুয়ারি ২০, ২০২৬

জালাল উদ্দিন লস্কর মাধবপুর (হবিগঞ্জ) : জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন – জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষনা না দিলে বাংলাদেশ নামক রাষ্টের নাম বিশ্বের মানচিত্রে স্থান পেত না।

স্বাধীনতার ঘোষনা দিয়ে রনাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে আবারও ব্যারাকে ফিরে যান। দেশের আকাশে যখনই অন্ধকার নেমে এসেছে তখনই তিনি আলোক বর্তিকা হয়ে জাতির সামনে আবির্ভূত হয়েছেন। তিনি রাষ্ট ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশের খাদ্য ঘাটতি কমাতে খাল কাটা কর্মসূচির মাধ্যমে সবুজ বিল্পবে দেশকে ভরিয়ে দিয়েছিলেন।

দেশের শান্তি-শৃংখলা ফিরিয়ে এনে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিলেন। বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ির পরিবর্তে একটি উন্নয়নশীল রাষ্ট হিসাবে বিশ্বের কাছে পরিচিত করতে সক্ষম হয়েছিলেন। উনার পথ অনুসরন করে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে গনতন্ত্র প্রতিষ্টা করতে আজীবন সংগ্রাম করে গেছেন।

একই পরিবারের দুই সদস্যের এতো জনপ্রিয়তা অর্জন করা বিশ্বে বিরল ঘটনা। শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাল্লাহ।

সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্টাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জম্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথাগুলো বলেন।

বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, সহসভাপতি গিয়াসউদ্দিন, সালেক মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, শেখ জহিরুল ইসলাম, বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, ফারুক রানা, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর লাল মিয়া, আবজাল পাঠান, মোবারকউল্লাহ, হারুন অর রশিদ, দুধ মিয়া, সেলিম মিয়া, মাহবুব খাঁন, যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহবাযক সাদেক মিয়া, আনিছ মিয়া, রনি আহমদ, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, খোকন মিয়া,শ্রমিক দলের আহবায়ক মোঃ মাসুদ আলী, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, সদস্য সচিব লিটন পাঠান, পৌর শ্রমিক দল নেতা আবুল কাশেম, শফিকুল ইসলাম প্রমুখ।