
কামরুল হাসান সুজন: হবিগঞ্জের আঞ্জুমান আরাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসাবে মনোনীত করার জোর দাবী জানাচ্ছে হবিগন্জ- শায়েস্তাগন্জের বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) সহ বিভিন্ন মাধ্যমে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক তিনবারের সভাপতি, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর -লাখাই – শায়েস্তাগঞ্জ) আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য, মরহুম অ্যাডভোকেট আতিক উল্লাহ সাহেবের সুযোগ্য কন্যা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও হুইপ, জননেতা আলহাজ্ব জি কে গউছ ভাইয়ের শ্যালিকা, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এ এস এম আমান উল্লাহ ফেরদৌস ছোট বোন, আঞ্জুমান আরাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে মনোনয়ন প্রদানের জন্য দাবি জানাচ্ছেন।
বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ বলেন, বিগত আন্দোলন সংগ্রামের প্রতিটি কঠিন সময়ে তিনি আমাদের সাহস ও শক্তি যুগিয়েছেন। নানাভাবে সহযোগিতা করে পাশে থেকেছেন এবং সর্বোপরি একজন অভিভাবকের মতো আমাদের দিকনির্দেশনা ও প্রেরণা দিয়েছেন আন্জুমান আরা।তাই আমাদের প্রাণের দাবি আঞ্জুমান আরাকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
এ বিষয়ে লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র সদস্য ফজলে রাব্বি, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খলিলুর রহমানক মাসুম, ও ছাত্রদলের রবিউল হাসান, সাইকুল ইসলাম, আ:করিম, তোফাজ্জুল, বারেক, এর সাথে আলাপকালে তাঁরা নারী নেত্রী আঞ্জুমান আরাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে মনোনয়ন প্রদানের জোর দাবি জানান।