Oplus_131072

জুলাই আন্দোলন এর সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজা আজ শনিবার সম্পন্ন হয়েছে।জানাজা শেষে মহান এই বীর কে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।
এই দিকে হাদির মৃত্যুর পর দেশে চরম উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে।হাদির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়াও দূর দুরান্ত থেকে হাজার হাজার মানুষ সকাল থেকেই ঢাকায় উপস্থিত হতে দেখা যায়।কয়েক লাখ লোকের উপস্তিতিতে জানাজা নামায অনুষ্ঠিত হয়।জানাজা নামায শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সামাহিত করা হয়।
বাংলাদেশের ইতিহাসে হাদি অনন্য নজির রেখে গেছেন।উত্তাল কন্ঠে মানুষকে বলতে শোনা যায়,”আমরা সবাই হাদি হবো,গুলির মুখে কথা ক’বো”
এ যেনো মৃত্যু নয়,বরং বীরত্বের অমর গাথা।
কেউ কেউ বলছেন,হাদি দেখিয়ে দিয়ে গেছেন,শৃগালের মতো করে দীর্ঘদিন বেচে থাকার চেয়ে,সিংহের মত একদিন বেচে থাকা শ্রেয়।
মৃত্যুর আগে,একটা অনুষ্ঠানে হাদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা জ্বালাময়ী কন্ঠে আবৃত্তি করে প্রচুর প্রশংসা পেয়েছিলেন।সেই কবিতার লাইনের মতোই বাস্তব জীবনেও হাদি বীরের মতো মৃত্যু কে আলিঙ্গন করেছেন।
শহীদ শরীফ ওসমান হাদি ব্যাক্তিগত জীবনে বিবাহিত ছিলেন,তার একজন ১বছর বয়সী সন্তান রয়েছে।