রাজবাড়ীতে পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার - দৈনিক দেশ কন্ঠ

রাজবাড়ীতে পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ৮, ২০২৬

শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৮ মে) সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এস আই মোয়ঃ সোহেবুর রহমান, এসআই মোঃ সেলিম মিয়া, এস আই সাহাবুদ্দিন খান, এ এস আই মোঃ হাবিবুর রহমান ও এএসআই আবুল হাশেম সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।গ্রেফতারকৃতরা হলেন—জিআর ওয়ারেন্টভুক্ত আসামি সৌরভ সরকার (২৩) ও রাব্বি শেখ (২৫) এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. সুমন সরদার ও মো. বাবলু মোল্লা। গ্রেপ্তারকৃত সকল আসামির বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

 

  • রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেফতাররকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।