
শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ী৷ জেলা প্রতিনিধি ঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মে) বিকেলে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে ‘মুভিমগী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এম.পি।
নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
হতে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ পর্যন্ত।
দৈর্ঘ্য: ১.৬৮০ কিলোমিটার।
বরাদ্দ: ২১,৬৭,১৭২/- টাকা (অর্থবছর ২০২৫-২০২৬) এই প্রকল্প টি উদ্ভেধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানা । উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার এবং উজানচর ইউপি চেয়ারম্যান গুলজার হোসেন মৃধা।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানুল ইসলাম মুন্নু মোল্লা সাবেক সভাপতি উপজেলা বিএনপি। শহিদুল ইসলাম বাবলু সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। নিজাম শেখ সভাপতি উপজেলা বিএনপি। , মোশারফ হোসেন মুসা সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। আবুল কাশেম মন্ডল সভাপতি পৌর বিএনপি। মজিবুর রহমান মুজি সাধারণ সম্পাদক গোয়ালন্দ পৌর বিএনপি সহ উপজেলা পর্যায়ে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা ও
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মহোদয় প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং দেশ ও জাতীর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় শেষে সেখানে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।