
মোজাম্মিল হক: লাখাই উপজেলার স্বজন গ্রামের নিহাস দাস (৩১) নামে এক যুবককে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামে মৃত মনোরঞ্জন দাসের পুত্র।
শনিবার (১১ এপ্রিল) কুমিল্লা জেলাধীন হোমনা থানার এসআই সজীব দত্ত ও এএসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ওই থানাধীন ছয়ফুল্লাকান্দি মাথাভাঙ্গা এলাকা কবরস্থান সংলগ্ন ছিনাইয়া থেকে মেঘনাগামী পাকা রাস্তার উপর এমকটি রেজি: বিহীন মটর সাইকেলসহ ওই আসামিকো গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছন অত্র থানার এসআই সজীব দত্ত।