লাখাইয়ে বিষধর সাপের কামড়ে এক নারীর মৃত্যু  - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে বিষধর সাপের কামড়ে এক নারীর মৃত্যু 

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: জুন ১২, ২০২৬

স্টাফ রিপোর্টার: লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে মোছা. রেজিয়া (৪০) নামে এক নারীর মৃত্য হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৬ ঘটিকায় এ ঘটনা ঘটেছে। এই নারী ওই গ্রামের ফারুখ মিয়ার স্ত্রী।
‎সুত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় ওই নারী তাদের একটি ঘরে রান্না কাজে জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য লাকড়ি হাতে নিলে আকস্মিক একটি সাপ থাকে কামড়ে দেয়। তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃতের পরিবার লোকজনের দাবি তিনি এখনও বেচেঁ আছেন। চিকিৎসার জন্য ওঝা আনার চেষ্টা চলছে বলে জানাগেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মানুষ জড়ো হচ্ছে।