লাখাইয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিতি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা - দৈনিক দেশ কন্ঠ

লাখাইয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিতি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: সেপ্টেম্বর ৪, ২০২৬

লাখাই  প্রতিনিধি: লাখাই উপজেলার বিভিন্ন মন্দির থেকে পরমেশ্বর শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব (৫২৫৩ তম) তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। বামৈ শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরের জন্মাষ্টমী উদযাপন কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট, মন্দিরে প্রদীব জ্বালিয়ে শুভ সূচনা করেন, এসময় সনাতন নারীরা উলুধ্বনি দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা কে স্বাগত জানায়।

শঙ্খ ধ্বনি, ঢাকঢোলের বাদ্য বাজনা নিয়ে উৎসবমুখর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্ম অবলম্বীরা। শিশু, মহিলা, বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের সরব অংশ গ্রহণ দেখে মনে হয়েছে, যেন কৃষ্ণ প্রেমের এক অদৃশ্য টানে ছুটে চলেছেন তারা শেকড়ের সন্ধানে।

শুক্রবার  (৪ সেপ্টেম্বর ) সকাল ৮.৩০ মিনিটে মোড়াকুরি বড় আখড়া ও সকল ১০ বামৈ শ্রী শ্রী আনন্দময়ী কালি মন্দির, রাঢ়িশাল মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি শত শত মানুষের অংশগ্রহণে পরিণত হয় মিলনমেলায়। বিভিন্ন সাজে শ্রীশ্রী আনন্দময়ী কালী থেকে শোভা যাত্রা র‍্যালিটি হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক  সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ হয়ে  বর্ণাঢ্য শোভাযাত্রা আনন্দময়ী কালী মন্দিরে  সমাপ্তি ঘোষণা করেন।

লাখাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক আশীষ দাশ গুপ্ত জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপন করেন।ও এই দিন ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় ধর্মীয় রীতিনীতি মেনে মন্দির ও বাসাবাড়িতে নানান রকম ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করেন।

তিনি আরও বলেন, লাখাই থানার ওসি শরীফ আহমেদ নেতৃত্ব পুলিশ অনুষ্ঠানে নিরাপত্তা সহ সার্বক সহযোগীতা করেন, র‍্যালী শেষে এক  সভায় বক্তব্য রাখেন আশীষ রায়, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের সদস্য সচিব রনজিত দেব, পুজা ফ্রন্টের আহবায়ক অপূর্ব চন্দ্র দেব, করাব ইউনিয়ন কল্যান ফ্রন্টের সভাপতি পরেশ সূত্রধর।

এছাড়াও বুল্লা ইউনিয়ন কল্যান ফ্রন্টের সভাপতি শুভ মোদক, কল্যান ফ্রন্টের যুগ্ম আহবায়ক শমিরন শীল, নিপেশ সরকার, অর্জুন মোদক, বামৈ ইউনিয়নের আহবায়ক বিদান সূত্রধর,জনক চন্দ্র দেব,  সরদার, দুর্লব সরকার,  উজ্জল দেব, দিলীপ সূত্রধর প্রমূখ

বিশ্বজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে মোড়াকুরি বড় আখড়ার থেকে র‍্যালী উপস্থিত ছিলেন মোড়াকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা, লাখাই উপজেলা কল্যান ফ্রন্টের আহবায়ক আশীষ দাশ গুপ্ত, অংশ নেয় গ্রামের শত শত সনাতনী কৃষ্ণ ভক্তরা।