লাখাই'র আরও এক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যু - দৈনিক দেশ কন্ঠ

লাখাই’র আরও এক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যু

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ১৬, ২০২৬

আশীষ দাশ গুপ্ত: লাখাই উপজেলা জুড়ে হাম ও রুবেলা নিয়ে উদ্বেগ আতঙ্ক ক্রমেই বাড়ছে। হামে আক্রান্ত হয়ে উপজেলার আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ২জন।
গতকাল শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বন্ধন নামের ওই শিশু হামে আক্রান্ত হয়ে মারা যায়। ৫ মাস বয়সী শিশু বন্ধন লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বলাকান্দি গ্রামের সন্তান। শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনীর।