সুন্দরবনের পর্যটন উন্নয়নে নতুন প্রত্যাশা - দৈনিক দেশ কন্ঠ

সুন্দরবনের পর্যটন উন্নয়নে নতুন প্রত্যাশা

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ১১, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (TOAB) ২০২৬-২০২৮ মেয়াদের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব সুন্দরবন (TOAS)-এর সভাপতি মঈন জমাদ্দার। তিনি “কনশাস্ রিলায়েন্স ফোরাম” প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পর্যটন খাতের উন্নয়ন এবং সুন্দরবনভিত্তিক ট্যুর অপারেটরদের স্বার্থরক্ষায় দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসায় মঈন জমাদ্দারের প্রার্থিতা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

TOAS নেতৃবৃন্দ জানান, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং ট্যুর অপারেটরদের অধিকার আদায়ে মঈন জমাদ্দার দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে দক্ষ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। সেই জায়গা থেকে মঈন জমাদ্দারের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা TOAB-এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, মঈন জমাদ্দারের মনোনয়নকে ঘিরে পর্যটনসংশ্লিষ্ট মহলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁকে বিজয়ী করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা।