
দেশকণ্ঠ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় বজ্রপাতে তিনটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার কাটাইয়া গ্রামের পশ্চিমবন্দে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাটাইয়া গ্রামের পশ্চিমবন্দে গবাদি পশুগুলো ঘাস খাচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে ওই গ্রামের তিন কৃষক—শাহজাহান, আহাদ ও শাহাবুদ্দিনের মালিকানাধীন তিনটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
দুপুর ১টার দিকে হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে গবাদি পশু হারিয়ে কৃষকরা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।