সুখেন সরদার হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন - দৈনিক দেশ কন্ঠ

সুখেন সরদার হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: এপ্রিল ২৩, ২০২৬

  1. মো: আল-মাহফুজ শাওন

খুলনার পাইকগাছায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় প্রধান আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অপর আসামি রূপা সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চৌধুরী তৌহিদুর রহমান তুষার।