
হারুন রশীদ শেখ – মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ২২-০৪-২০২৬ খ্রি. রাত ০৯টা ১০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টংগীবাড়ী থানাধীন বেতকা চৌরাস্তা (উত্তর বেতকা) মিজান এর তৈল ও ফুসকা দোকানের পশ্চিম পার্শ্বে হিরো আলম এর ফাঁকা জায়গার সামনের পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১. মোঃ আসিফ বেপারী (২৫), পিতা- মোঃ উজ্জ্বল বেপারী, সাং- উত্তর বেতকা, ২. রিয়াদ হোসেন অন্ত (২৩), পিতা- মৃত আবুল খায়ের দপ্তরি, সাং- উত্তর পাইকপাড়া, ৩. মোঃ মেরাজ শেখ @ মিরাজ (২৫), পিতা- সেলিম শেখ, সাং- হাসকিরা ও ৪. শ্যামল খন্দকার (৪৫), পিতা- ফরহাদ খন্দকার, সাং- উত্তর বেতকা, সর্ব থানা- টংগীবাড়ী, জেলা- যথাক্রমে (৫০+৪০+১০)= ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।