সুত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় ওই নারী তাদের একটি ঘরে রান্না কাজে জ্বালানী হিসেবে ব্যবহারের জন্য লাকড়ি হাতে নিলে আকস্মিক একটি সাপ থাকে কামড়ে দেয়। তার চিৎকার শুনে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃতের পরিবার লোকজনের দাবি তিনি এখনও বেচেঁ আছেন। চিকিৎসার জন্য ওঝা আনার চেষ্টা চলছে বলে জানাগেছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মানুষ জড়ো হচ্ছে।