
জালাল উদ্দিন লস্কর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় উন্নতমানের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি’র টহলদল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর–মোহনপুর এলাকায় অভিযান চালায়।
এসময় ৯০ টি ভারতীয় বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত মালামাল বিধি অনুযায়ী হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।