
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুরে একটি পুকুর থেকে কাম দেব দাশ(১৯) নামে এক যুবক এর লা/শ উদ্ধার করেছে পুলিশ।পরিবার এর দাবী,প্রেম সংক্রান্ত ঘটনার জেরে হ/ত্যা করা হয়েছে তাকে।যদিও বিষয়টি এখনো সম্পুর্ন স্পষ্ট নয়।তবে ঘটনার পর থেকে তরুণীর পরিবার এর লোকজন পলাতক থাকায় বিষয়টি সন্দের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে বদলপুর এর দিঘলবাগ এলাকার সুকুমার দাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।নিহত কাম দেব দাস বদলপুর স্কুলহাটি গ্রামের অশ্বিনী দাসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যাক্তি পুকুরে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বড় ভাই,যুবরাজ দাস জানান,একই এলাকার সংকর দাশের মেয়ের সঙ্গে কাম দেব দাসের প্রেমের সম্পর্ক ছিলো।বিষয়টি নিয়ে গত রবিবার সন্ধায় দুই পরিবার এর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।এর পর ওই রাত থেকেই কাম দেব দাস নিখোঁজ ছিলেন।আত্বীয় স্বজন এর বাড়ী ছাড়াও বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও কাম দেব দাসের সন্ধান পাওয়া যায়নি।এমন কি তার ব্যাবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান,মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তরুণীর পরিবার নিখোঁজ থাকায়,সন্দেহের তীর তাদের দিকেই যাচ্ছে।এলাকাবাসীর দাবী,ঘটনা তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা যেনো দ্রুত গ্রহন করা হয়।