লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার, সেক্রেটারি বিল্লাল - দৈনিক দেশ কন্ঠ

লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার, সেক্রেটারি বিল্লাল

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মার্চ ১০, ২০২৬

 লাখাই প্রেসক্লাবের সভাপতি হিসেবে মো. বাহার উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে বিল্লাল আহমেদ মনোনীত হয়েছেন।সোমবার (৯ মার্চ) রাতে আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে এ আংশিক কমিটি গঠন করা হয়।

নতুন সভাপতি মো. বাহার উদ্দিন ‘দৈনিক খোয়াই’-এর লাখাই উপজেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক এবং সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ ‘দৈনিক আজকের হবিগঞ্জ’-এর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া কমিটিতে আশীষ দাশগুপ্তকে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সুশীল চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এর আগে সম্প্রতি লাখাই উপজেলার বুল্লাবাজারে একটি শিক্ষাপ্রতিষ্ঠনে আয়োজিত সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই আহ্বায়ক কমিটিই নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে। পরে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।