কালাউক বাজার ব্যাবসায়ী ও মালিক কল্যান সমিতির নির্বাচনে বিজয়ী যারা - দৈনিক দেশ কন্ঠ

কালাউক বাজার ব্যাবসায়ী ও মালিক কল্যান সমিতির নির্বাচনে বিজয়ী যারা

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: মে ২, ২০২৬

অদ্য ০২/০৫/২০২৬ ইংরেজি তারিখ রোজ শনিবার হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার প্রানকেন্দ্র কালাউক বাজার ব্যাবসায়ী ও মালিক কল্যান সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান ঘিরে সারাদিন কালাউক বাজারে ছিলো উৎসব এর আমেজ।

কালাউক বাজারের সন্নিকটে কালাউক উচ্চ বিদ্যালয় ছিলো নির্বাচনের ভোটকেন্দ্র।ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিলো।

সারাদিন বৃষ্টি উপেক্ষা করে বাজারের ব্যাবসায়ী ও মালিক ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল এর ভিত্তিতে জানা যায়,

নবনির্বাচিত কার্যকরী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জিতু মিয়া।সাধারণ সম্পাদক পদে ইমরান আহমেদ (১৮৪ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়াও  সহ-সাধারণ সম্পাদক পদে রানা আহমেদ (২৫৮ ভোট),সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হক (১৮২ ভোট)এবং অর্থ সম্পাদক পদে তসকির মিয়া (২১৮ ভোট)পেয়ে বিজয়ী হয়েছেন।