খুলনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: রূপসা সেতুর লবণচোরা এলাকায় মুখোমুখি সংঘর্ষে নিহত ৭ - দৈনিক দেশ কন্ঠ

খুলনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: রূপসা সেতুর লবণচোরা এলাকায় মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ

খুলনার রূপসা সেতুর লবণচোরা এলাকায় দুইটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা দুইটি কাভার্ড ভ্যানের মধ্যে হঠাৎ করেই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।