ভারতে বাল পুরস্কার পেলেন সূর্যবংশী - দৈনিক দেশ কন্ঠ

ভারতে বাল পুরস্কার পেলেন সূর্যবংশী

প্রকাশকঃ দৈনিক দেশ কন্ঠ
প্রকাশ: ডিসেম্বর ২৬, ২০২৫

ভারতের সর্বোচ্চ শিশু সম্মাননা ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ অর্জন করেছেন উদীয়মান ক্রিকেটার বৈভব সূর্যবংশী। শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।
ক্রীড়াক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের জন্য এই সম্মানে ভূষিত হন ১৪ বছর বয়সি সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলের মেগা নিলামে দল পেয়ে আলোচনায় আসেন তিনি। আইপিএল অভিষেকেই ছক্কা হাঁকানো এবং দ্বিতীয় ম্যাচে আক্রমণাত্মক সেঞ্চুরি করে নজর কাড়েন।
যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড তার দখলে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাত্র ৫২ বলে শতক করে তিনি যুব ওয়ানডের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও হন।
সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে ৮৪ বলে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কৃতিত্ব অর্জন করেন। ওই ম্যাচে বিহার দল লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ৫৭৪ রান সংগ্রহ করে নতুন ইতিহাস গড়ে।