
শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ী জেলা প্রতিনিধি:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের পদ্মা ব্যারেজ প্রকল্প আজ একনেক (ECNEC) সভায় উপস্থাপিত হতে যাচ্ছে।
এই সুখবর পেয়েই বিশেষ দিনটিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া ও দোয়া প্রার্থনা করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ। তিনি নামাজ আদায় শেষে প্রকল্পের সফল অনুমোদনের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া চান।
দীর্ঘদিন ধরে আলোচিত এই প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের কৃষি, সেচ ও পরিবেশ ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন এবং স্থায়ীভাবে নদীভাঙন রোধে এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।এমপি হারুন অর রশীদ বলেন, “পদ্মা ব্যারেজ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। ইনশাআল্লাহ, আজকের বৈঠক থেকে আমরা ভালো খবর পাবো যা এই অঞ্চলের ভাগ্য বদলে দেবে।” আজকের এই সভাকে ঘিরে রাজবাড়ীসহ পুরো অঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাই তাকিয়ে আছে একনেক সভার সিদ্ধান্তের দিকে।