
শেখ আব্দুর রাজ্জাক রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। উক্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার নারী সহ পলাতক ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। জানা গেছে বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন জি আর ওয়ারেন্টভুক্ত এবং একজন সি আর ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতারকৃত আসামি রা হচ্ছে:১। হরিদাস হালদার,২। মো. আব্বাস শেখ, ৩।মো. নয়ন মিয়া,৪। মো. উজ্জল মন্ডল, ৫।রাজু কুমার ভক্ত,৬। মো. গাফ্ফার শিকদার,৭। মো. চন্দন, ৮। নারী আসামি সীমা ঘোষ। আরো জানা গেছে আসামিরা রাজবাড়ী পৌরসভার বিনোদপুর, মিজানপুর, সূর্য্যনগর, খানখানাপুর ও গোদার বাজারসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। আসামিদের যথাযথ ভাবে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।